Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্ডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বিপুল সংখ্যক লোকের প্রাণবন্ত অংশগ্রহণে কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।

সংগঠনের সদস্য সচিব রকিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জিএসসি ইউকের সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, প্রাক্তন সেক্রেটারি শাহ শাফি, জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া, সহ-সভাপতি ইউসুফ খান জিমি, আলহাজ্ব আহাদ মিয়া।

ইফতার-পূর্ব আলোচনায় আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, ইকবাল আহমেদ, আব্দুর রুউফ তালুকদার, জিলু মিয়া, সাজেল আহমেদ, এনামুল হোসেন সুয়েব প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ বাঙালী কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইফতার-পূর্বে মুসলিম উম্মাহর সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি উল্লেখ করে তার বক্তব্যে বলেন, সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে বলে তিনি জোর দাবি জানান।

অতিথিরা তাদের বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল নেতৃবৃন্দকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটির বিভিন্ন কার্যক্রম প্রশংসা পাওয়ার যোগ্য। তারা ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

কার্ডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬