বৃটেনের পূর্ব লন্ডনে ঈমান, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এবং আন্তরিক সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বিপুলসংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের প্রাণবন্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের কনভেনর ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের পেট্রন, শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই।
সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, সংগঠনের পেট্রন কমিউনিটি ব্যক্তিত্ব কে.এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর জামাল হোসেন, সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, সাংবাদিক রেজা আহমদ, ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, টিভি টুয়েন্টি ফোর এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, সেফ অনলাইনের প্রতিষ্ঠাতা আব্দুল মুমিন ছালিক, দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের (এসবিবিএস) এর সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার, মেডিকেল এসোসিয়েশন এর সাবেক সভাপতি ড. আলাউদ্দিন আহমেদ, ড. আজমল চৌধুরী, ব্যরিস্টার মোহাম্মদ শহীদ, ব্যরিস্টার মাহবুবুর রহমান, কবি মুজিবুল হক মনি, ট্রেভেলস ব্যবসায়ী লুৎফুর রহমান সায়েদ, কমিউনিটি ব্যক্তিত্ব আজম আলী, একাউন্টেন্ট আবু তাহের, আব্দুর রব। এছাড়াও মাওলানা রফিক আহমদ, শেখ নুরুল ইসলাম, মোক্তার আলী, হেলেন ইসলাম, মুন কুরেশী, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম রনজু, শাহ শাফি, আসমা মতিন, হেনা বেগম, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, কদর উদ্দিন, আজম আলী, আহমেদ সাদিক, ওয়াহিদ আলী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় সিনিয়র সাংবাদিক মুসলেহ উদ্দিন, সাংবাদিক আব্দুল কাইয়ুম, শামসু উদ্দিন আহমেদ, ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির জয়েন্ট সেক্রেটারি এ রহমান ওলি, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন রোজ, সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, সাংবাদিক শাহ শরীফ, খালেদ মাসুদ রনি, কামরুল আই রাসেল, শাখাওত ফরায়েজি, সুহেল আহমেদ, বদরুল ইসলাম, তৌসির আলী, দেলওয়ার হোসেন দুলু, খালেদ খাঁন, শাহ চেরাগ আলী, ফারহান সাদিক খান, সুলতানা রশিদ জলি, রুবি বেগম, লুপা বেগম, উর্মি বেগম, দীপা বেগম, রুশনী খাঁন, সোপান আহমদ, আফতাব আহমদ, মিসেস জেসিকা চৌধুরী, আব্দুস সাত্তার, জালাল আহমেদ, জামান এ সিদ্দিক, আমিনুল হক জিলু, জুবেল আহমেদ বেলাল, বদরুল হক মনসুর, তুহিন আহমেদ, এস কে সালাম, সাজেল আহমেদ, আহাদ আলী, তাজুল ইসলাম, মোহাম্মদ ফয়ছল মনসুর, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী, আল জাবীর ইয়াওর আলী প্রমুখ সহ বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি। সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। একইসাথে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে ইফতার পরবর্তীতে একস্থানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান এর পরিচালনায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে। সভায় কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এর সুচিন্তিত মতামতের ভিত্তিতে ইস্ট লন্ডন, নর্থ লন্ডন ও এসেক্স ব্রাঞ্চের কমিটি অনুমোদন করা হয়।
ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে শাহ চেরাগ আলী, সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আজিজুল আম্বিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়ের কিবরিয়ার সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। নর্থ লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন, আব্দুল মালিক, সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলত হোসেনের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। এছাড়া এসেক্স ব্রাঞ্চের আহ্বায়ক হিসেবে তৌরিস আহমদ, সদস্য সচিব নুরুল ইসলাম, জয়েন্ট কনভেনর হেলেন ইসলাম, ফারহান সাদিক খান এবং সদস্য জুবেল আহমদ বেলালের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
সভায় আগামী দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। পরে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।














