Dhaka ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৬৫ নিউজ ভিউ

ডেস্ক রিপোর্ট : স্মার্টফোন ছাড়া এখন একদিনও কল্পনা করা কঠিন। অফিসের কাজ, পড়াশোনা, খবর দেখা, বিনোদন—সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এই নির্ভরতার সঙ্গে আসে এক অবিচ্ছেদ্য অভ্যাস—প্রতিদিন ফোন চার্জে বসানো। অনেকেই ভাবেন, প্রতিদিন চার্জ দিলে কি বিদ্যুৎ বিল বাড়ে? মাস শেষে কি এর জন্য বাড়তি খরচ গুনতে হয়? আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চান—একবার ফোন চার্জ দিলে আসলে কত টাকা খরচ হয়?

বিশেষজ্ঞরা বলছেন, ফোন চার্জ দিতে বিদ্যুৎ খরচ হয় অতি সামান্য। এতটাই কম যে মাসিক বা বার্ষিক বিদ্যুৎ বিলে এর প্রভাব প্রায় নেই বললেই চলে।

একটি সাধারণ চার্জারের শক্তি সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে হয়ে থাকে। ৫ ওয়াটের চার্জার সাধারণত ধীরগতির এবং ১৮ থেকে ২০ ওয়াটের চার্জার বেশ দ্রুত গতির হয়। এসব চার্জারে ফোন সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ১ থেকে ২ ঘণ্টা, যা নির্ভর করে ফোনের ব্যাটারি ক্ষমতা ও চার্জারের শক্তির ওপর।

একবার চার্জ দিতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

ধরা যাক আপনি ১০ ওয়াটের একটি চার্জার ব্যবহার করছেন এবং ফোন চার্জ দিতে সময় নিচ্ছে ২ ঘণ্টা। তাহলে খরচ = ১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা = ০.০২ ইউনিট (১ ইউনিট = ১০০০ ওয়াট-ঘণ্টা)। এর মানে হলো, ফোনটি একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়।

সুতরাং প্রতিদিন একবার ফোন চার্জ দিলে যদি ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তবে বছরে খরচ হবে ০.০২ × ৩৬৫ = ৭.৩০ ইউনিট। এদিকে যদি বিদ্যুতের ইউনিট প্রতি দাম ধরা হয় ১০ টাকা, তাহলে বছরে ফোন চার্জ দিতে খরচ পড়বে মাত্র ৭৩ টাকা।

বিদ্যুৎ বিল বাঁচাতে করণীয়

ফোন চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন। কারণ, ফোন না থাকলেও চার্জার প্লাগ ইন থাকলে বিদ্যুৎ খরচ হয়। পুরোনো চার্জার না ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন দক্ষ চার্জার ব্যবহার করুন। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের সাশ্রয় চাইলেও ফোন চার্জিং নিয়ে অত ভাবনার প্রয়োজন নেই। বরং অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবহারে সতর্ক হলেই বিদ্যুৎ বিল কমবে উল্লেখযোগ্যভাবে।

সূত্র : টিভি নাইন বাংলা

Author

ট্যাগ :

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

.copy_right_section { display: none; }

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

আপডেটের সময়: ০৩:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫