Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়: ০৩:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১২১ নিউজ ভিউ

দীর্ঘ ৭ বছর পর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (০৮ আক্টোবর) রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

নীল রঙের একটি কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।

এ সময়ে গাড়িতে খালেদা জিয়ার সাথে তার দুই ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করেন।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

আপডেটের সময়: ০৩:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫