Dhaka ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ

মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, শহরের ভেতরের ছোট রাস্তায় এসব অটোরিকশা চলাচল করতে পারবে। যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন কিংবা ‘অন টেস্ট’ লেখা সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।
তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

মৌলভীবাজারে প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ

আপডেটের সময়: ১২:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫