Dhaka ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ভাই গুরুতর আহত

  • বাপ্পি দেব
  • আপডেটের সময়: ০৪:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১০৫ নিউজ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত এবং তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার(১৫ এপ্রিল)দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। উভয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

ট্যাগ :

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ভাই গুরুতর আহত

আপডেটের সময়: ০৪:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬