Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের অপার সৌন্দর্য, মুগ্ধ করছে দর্শনার্থীদের

  • বাপ্পি দেব
  • আপডেটের সময়: ০৯:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২৩ নিউজ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এলাকায় দেখা মিলেছে এক বিরল সৌন্দর্যের নাগলিঙ্গম বৃক্ষের।

প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনন্য শিল্পকর্মের মতো দাঁড়িয়ে থাকা এই গাছটি ইতোমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিটিআরআই-এর প্রধান ফটকের সামনে পুকুরপাড়ে অবস্থিত গাছটি এখন রক্তিম ফুলে ছেয়ে গেছে। এর মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়তেই যে কেউ হারিয়ে যায় এক অদ্ভুত মুগ্ধতায়। স্থানীয়রা জানান, এমন অপূর্ব দৃশ্য সচরাচর দেখা যায় না।

নিজ চোখে না দেখলে এই বৃক্ষের সৌন্দর্য বিশ্বাস করা কঠিন। বাস্তবের মাঝেই যেন লুকিয়ে আছে এক স্বপ্নময় দৃশ্য। শুধু রূপেই নয়, নাগলিঙ্গম বৃক্ষের রয়েছে নানা ধরনের ঔষধি গুণ, যা একে আরও বিশেষ করে তুলেছে।

প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। অনেকেই এই মোহময় মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছেন স্মৃতির পাতায়।

প্রকৃতির এই অপার সৃষ্টি শ্রীমঙ্গলের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা—যা নিঃসন্দেহে পর্যটকদের জন্য হয়ে উঠতে পারে এক নতুন আকর্ষণ।

Author

ট্যাগ :

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের অপার সৌন্দর্য, মুগ্ধ করছে দর্শনার্থীদের

আপডেটের সময়: ০৯:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬