Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ

  • বাপ্পি দেব
  • আপডেটের সময়: ০৩:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১১২ নিউজ ভিউ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (রাত আনুমানিক ১২টার দিকে) কমলগঞ্জ উপজেলার চিৎলীয়া এলাকায় অবস্থিত “হিরণ এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ১,৬০০ লিটার (৮ ড্রাম) ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

ট্যাগ :

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

.copy_right_section { display: none; }

কমলগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ

আপডেটের সময়: ০৩:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬