শ্রীমঙ্গল থানা পুলিশ এর অভিযানে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মামলার ঘটনার পর তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান করে মামলার ঘটনায় জড়িত ১, মোঃ মারুফ (২৪), পিতাঃ মোঃ ছুরুত আলী ওরফে ছুরুক, মাতাঃ মোছাঃ জাহানারা বেগম, সাং আলীমারকুল, ২, মোঃ জুয়েল মিয়া (২৭), পিতাঃ তোরাব মিয়া, মাতাঃ জরিনা বেগম, সাং বাদে আলীশা, উভয় ভুনবীর ইউনিয়ন , থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার দ্বয়কে ৩১/০৩/২০২৬ তারিখ ভুনবীর এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদ এর ব্যবহৃত মোবাইলের সিম উদ্বার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অন্যান্য তথ্য মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য জুনায়েদ হত্যার ঘটনায় ভিকটিমের মা ইয়ারুন নেছা এর অভিযোগে ভিত্তিতে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪, তারিখ ৩১/০৩/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।









