কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবোজ্জ্বল ১৩৫ বছর ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর ঈদ পুনর্মিলনী-২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠানের প্রথমপর্বে কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ও বিদ্যালয়ের ১৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ পদ্ম মোহন সিনহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, মৃত শিক্ষক পরিবার সদস্য, স্টাফ ও শিক্ষার্থীদের উত্তরীয়, সম্মাননা স্মারক প্রদান, স্মৃতিচারণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব তুলে ধরা হয়।
কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ও বিদ্যালয়ের ১৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ কাওছার শোকরানা (পান্না), সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী ও সদস্য সন্জয় কান্তি দে এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গবেষক আহমেদ সিরাজ। বিদ্যালয়ের সম্পৃক্ত সকল মরহুম ব্যক্তিদের অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ, ম্যানেজিং কমিটির সদস্য ও বিভিন্ন ধরনের ও সময়ের দাতা সদস্যের জন্য শোক প্রস্তাব পাঠ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা (পান্না) এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৌলভী এ বি এম আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের মধ্যে সন্তোষ দেব, লক্ষি কান্ত সিংহ, অবিরাম সিংহ, হিমাংশু কর (নীলু), মৌলভী এ বি এম আব্দুল হান্নান এবং বর্তমান কর্মরত সকল শিক্ষকবৃৃন্দের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দীন আহমদ ও মোহাম্মদ দেলওয়ার হোসেন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এছাড়াও যে সব শিক্ষক মৃত্যুবরণ করেছেন তাদের সন্তান ও উত্তরাধিকারগণের মধ্যে আবেগঘন বক্তব্য রাখেন রমেশ দাশ এর সন্তান, ললিত মোহন সিংহ এর সন্তান, রাধামোহন সিংহ এর নাতিন জামাই, দ্বীননাথ সিংহ এর নাতিন জামাই, কামেন্দ্র ভট্টাচার্য নাতী, আব্দুল বারী এর সন্তান, মোবারক আলী এর সন্তান, হরিষ সিংহ এর মেয়ে ও মেয়ের জামাই, রবীন্দ্র দাশ এর ছেলের বউ, সৈয়দ আব্দুল মতীন এর ছেলে ও নাতীন, জৈন উদ্দিন এর ছেলে, আমির হোসেন এর ছেলে, মৌলভী আব্দুল জলিল এর নাতী প্রমুখ। এসময় মৃত স্টাফ হরেন্দ্র শীল, হীমাংশু শীল, বিরেন্দ্র বিহারী বহ্নি, এলাইছ মিয়া, সনু মিয়া, আজমত মিয়ার উত্তরাধিকারগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রথমপর্বের আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিভিন্ন মেয়াদের সাবেক সভাপতিগণের মধ্যে মরহুম ডাঃ চেরাগ উদ্দিন আহমেদ এর নাতী সাবেক পৌরসভা মেয়র ও বিদ্যালয়ের ছাত্র হাসিন আফরোজ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য মহসিন আফরোজ চৌধুরী, সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমান হাজী এর মেয়ে মমতা, সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আব্দুল কাহির গোলাম মোস্তফা এর নাতী সৈয়দ নাবিদ সালেহ, সাবেক সহ-সভাপতি রাসেল হাসান বখত মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার স্বাগত কিশোর দাস চৌধুরী, অতিরিক্ত জেলা জজ শ্যাম কান্ত সিংহ, অতিরিক্ত জেলা জজ সুবর্ণা সিংহ, সহকারী অধ্যাপক দ্বীপালোক রায়, সহকারী অধ্যাপক সুব্রত সাহা, ডাঃ দিবাকর সিংহ, ইঞ্জিনিয়ার যোগেশ্বর চ্যাটার্জী, পুলিশ ইন্সপেক্টর (অবঃ) মোহাম্মদ গৌউস হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুস সালাম, এম এ ওহাব আদমপুর স্কুলের এম এ ওহাব এর সন্তান সাবেক শিক্ষক এম এ সালাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুস সালাম, শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান (রঞ্জু), সিনিয়র সাংবাদিক মাখন চৌধুরী, সাংবাদিক ওয়াহিদ আহমেদ (রুলু), আল শরীফাইন ট্রাভেলস এন্ড টোর এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব এস এম কামাল, উদযাপন কমিটির অন্যতম সদস্য দুরুদ মোহাম্মদসহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রধান বক্তা ও আলোচক বিদ্যালয়ের এসএসসি, এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করা কৃতি প্রাক্তন শিক্ষার্থী কমলগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রসময় মোহান্ত এর গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ, স্কুলের ইতিহাস ঐতিহ্য ও ভবিষ্যত করণীয় ব্যাপারে নানাবিধ পরিকল্পনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্য বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল দীর্ঘ ১৩৫ বছরের শিক্ষা কার্যক্রম ও শিক্ষক, শিক্ষার্থীদের ও বিদ্যালয়ের উন্নয়ণের সাথে সম্পৃক্ত বিভিন্ন মেয়াদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকল ধরণের দাতা সদস্যদের সাফল্যের কথা তুলে ধরে ভবিষ্যতে এর অগ্রযাত্রা আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।
দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে মোহাম্মদ আনহার হোসেন এর পরিচালনায় গান পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য শিল্পী সেলিম চৌধুরী, আইডল মৃন্ময় সিংহ মন্টি, শিল্পী নীল মণি, শিল্পী আদিত্য সানী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপারিনটেনডেন্ট শিল্পী মীরা সিংহ, শিল্পী রৃতু সিংহ ও শিল্পী দুলন দত্ত।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা, লাকি কুপন সম্পন্ন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানমালায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তিগণ সমাপ্ত ঘোষণা করেন।










