Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • বাপ্পি দেব
  • আপডেটের সময়: ১০:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬৯ নিউজ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা ইসলামিক রিলিফ (নেদারল্যান্ডস) ও ওসমান কনসালটিং ইউকে এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সোশ্যাল এইড এর জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী।এসময় আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর ডিরেক্টর ফাইনেন্স এন্ড এডমিন মো.আলী,নির্বাহী পরিচালক সোশ্যাল এইড ইঞ্জিনিয়ার বাবুল আক্তার ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।জানা যায়,তিন দিন ব্যাপী উপজেলার ১৪’শ ২০ জন সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে ২৫ কেজি চাল,৩ কেজি মসুর ডাল,৫ লিটার সয়াবিন তেল,২ কেজি ছোলা,৩০ টি ডিম,২ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি গুড়া দুধ,২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে।আজ প্রথম দিন সাড়ে ৪’শ লোকজনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার′

.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেটের সময়: ১০:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬