Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সচেতন নাগরিকের মাদকবিরোধী প্রতিবাদ ও মানববন্ধন

  • বাপ্পি দেব
  • আপডেটের সময়: ০৬:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ নিউজ ভিউ

মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরুণ সমাজ রক্ষায় শ্রীমঙ্গলে সচেতন নাগরিকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মার পর শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে জড়িয়ে পড়লে পরিবার, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়; এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং শ্রীমঙ্গলকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গলে সচেতন নাগরিকের মাদকবিরোধী প্রতিবাদ ও মানববন্ধন

আপডেটের সময়: ০৬:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬