Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন চাপে ভেনেজুয়েলা ছাড়ছেন কিউবান নিরাপত্তা উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের মুখে ভেনেজুয়েলায় কর্মরত কিউবার নিরাপত্তা উপদেষ্টা ও চিকিৎসকদের একটি অংশ দেশ ছাড়ছেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকার প্রভাবশালী বাম ঘরানার জোট ভেনেজুয়েলা-কিউবার সম্পর্ক দুর্বল করার কৌশলের অংশ হিসেবে ওয়াশিংটন চাপ বাড়িয়েছে। এর প্রভাবেই কিউবান নিরাপত্তা সদস্যদের কিছু অংশ ফিরে যাচ্ছেন।

সূত্রগুলো জানায়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন নিজের নিরাপত্তার দায়িত্ব ভেনেজুয়েলার দেহরক্ষীদের হাতে দিয়েছেন। তার পূর্বসূরি নিকোলাস মাদুরো ও প্রয়াত উগো চাভেজ নিরাপত্তার জন্য কিউবার বিশেষ বাহিনীর ওপর নির্ভর করতেন।

কিউবার দাবি, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সময় ৩২ কিউবান নিহত হন। এরপর থেকেই দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি ফ্লাইটে কিউবান চিকিৎসক ও নিরাপত্তা উপদেষ্টারা দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে সবাই দেশ ছাড়ছেন না। কিছু কিউবান উপদেষ্টা ও শিক্ষক এখনও ভেনেজুয়েলায় কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে কিউবা-ভেনেজুয়েলা নিরাপত্তা সম্পর্ক ভেঙে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর কিউবা দীর্ঘদিন নির্ভর করেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান ভেনেজুয়েলা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তারা পরিবর্তন আশা করছেন।

তবে কিউবা ও ভেনেজুয়েলা প্রকাশ্যে বলছে, তাদের ঐতিহাসিক সম্পর্ক অটুট রয়েছে। দুই দেশের নেতারা সম্প্রতি ফোনালাপে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার′

.copy_right_section { display: none; }

মার্কিন চাপে ভেনেজুয়েলা ছাড়ছেন কিউবান নিরাপত্তা উপদেষ্টারা

আপডেটের সময়: ০৩:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬