Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শাহাবুদ্দিনকে হুমকি,শেরপুর প্রেসক্লাবের কঠোর নিন্দা : হুমকিদাতা মাসুকুর রহমানকে গ্রেপ্তার না করলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: ১০:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ নিউজ ভিউ

দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিনকে স্পেন প্রবাসী মাসুকুর রহমান কর্তৃক প্রকাশ্য হুমকি প্রদানের ঘটনায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য তীব্র ক্ষোভ, ঘৃণা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন।
শেরপুর প্রেসক্লাব একে স্বাধীন সাংবাদিকতা ধ্বংসের নগ্ন অপচেষ্টা আখ্যা দিয়ে বলেছে, একজন পেশাদার সাংবাদিককে হুমকি দেওয়া রাষ্ট্র, সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। হুমকির মাধ্যমে কলম থামানোর দুঃসাহস যারা দেখায়, তারা মূলত অপরাধী শক্তির প্রতিনিধিত্ব করে।
এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শাহাবুদ্দিন সাহসের সঙ্গে সত্য ও জনস্বার্থের পক্ষে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন বলেই তাকে ভয় দেখানো হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সাংবাদিকদের কণ্ঠরোধের সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অবিলম্বে রুখে না দাঁড়ালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ বলেন, “হুমকিদাতা মাসুকুর রহমান যেখানে থাকুক না কেন, তাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এটি প্রমাণ করবে যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্র উদাসীন।”
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেদ বলেন, “এই হুমকির ঘটনায় যদি দ্রুত মামলা, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে শেরপুর প্রেসক্লাব কেন্দ্রীয় কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে সাংবাদিক শাহাবুদ্দিনের জানমালের
নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অঘটন ঘটলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে।
শেরপুর প্রেসক্লাব স্পষ্টভাবে ঘোষণা করছে—সাংবাদিকদের ওপর হুমকি, নিপীড়ন ও হামলার বিরুদ্ধে আপসহীন লড়াই চলবে। প্রয়োজনে কলম থামানো নয়, বরং রাজপথ আরও উত্তপ্ত করা হবে।
হুমকি নয়—বিচার চাই
সাংবাদিকের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতেই হবে।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

সাংবাদিক শাহাবুদ্দিনকে হুমকি,শেরপুর প্রেসক্লাবের কঠোর নিন্দা : হুমকিদাতা মাসুকুর রহমানকে গ্রেপ্তার না করলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি

আপডেটের সময়: ১০:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬