Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক চেয়ারম্যান আরজু মিয়া স্মরণে শ্রীমঙ্গলে টি–১৫ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

  • এ.কে.অলক
  • আপডেটের সময়: ০৮:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ নিউজ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুর খাঁন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়ার স্মরণে আয়োজিত প্রাইজমানি টি–১৫ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ৪নং সিন্দুর খাঁন ইউনিয়ন ক্রিকেট একাডেমির সাবেক খেলোয়াড়দের উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মো. শাহাব উদ্দিন, মো. আজির উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, মো. শাকির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ব্রাদার্স ইউনিটি মতিগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং তারা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা পায়। অপরদিকে রানার্সআপ হয় ফ্রীহিট শ্রীমঙ্গল, যারা নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করে।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুম আরজু মিয়ার স্মৃতিচারণ করেন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানান।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

সাবেক চেয়ারম্যান আরজু মিয়া স্মরণে শ্রীমঙ্গলে টি–১৫ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬