Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর রহমান

  • এ.কে.অলক
  • আপডেটের সময়: ০৭:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ নিউজ ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারসহ বিভিন্ন ইউরোপীয় শহর থেকে সরাসরি ফ্লাইট চালু করা হবে। তিনি বলেন, সিলেট থেকে বর্তমানে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে, যা প্রবাসীদের চাহিদার তুলনায় অপ্রতুল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজকে নেতৃত্বে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়া হবে, যেখানে জাতি-ধর্ম-বর্ণভেদ থাকবে না। চা শ্রমিকদের জন্য স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শ্রমিক পরিবারের মেধাবী সন্তানের রাষ্ট্রীয় দায়িত্বে বিকাশ নিশ্চিত করা হবে।
প্রবাসীদের মরদেহ দেশে আনা ও নিহত শ্রমিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও ঘোষণা দেন জামায়াত আমির। পাশাপাশি চুরি-চাঁদাবাজি বন্ধ হলে এসব কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রার প্রতীক। জনসভায় কুলাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীর পক্ষে ভোট চান তিনি।
জনসভায় বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। উন্মুক্ত মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নারীসহ হাজারো মানুষ অংশ নেন।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার′

.copy_right_section { display: none; }

জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৭:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬