বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর উচ্চমানের সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে আবারও পূর্ণ উদ্যমে সম্প্রচারে ফিরে আসছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া।
গত ১০ জানুয়ারী ২০২৬ তারিখে চ্যানেল ওয়ানের এমডি গিয়াস উদ্দিন আল মামুন স্বাক্ষরিত নিয়োগপত্রে ১ ফেব্রুয়ারী ২০২৬ থেকে মোঃ শাহজাহান মিয়াকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। মোঃ শাহজাহান মিয়া দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
এর আগে তিনি জিটিভি, ইসলামিক টিভি, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগত কাজে সহযোগিতা করার জন্য মোবাইল নম্বর ০১৫১১৯৫৫৫১৭/ ০১৮১১৯৫৫৫১৭ ও ই-মেইল shazahan5517@gmail.com এ যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।










