শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকায় মাহি ট্রেডার্সের সামনে পর্যটকবাহী একটি চান্দের গাড়ির সঙ্গে রডবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা ৭ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মৌমিতা বৈদ্য জানান, দুর্ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ :
শ্রীমঙ্গলে পর্যটকবাহী গাড়ির সঙ্গে রডবোঝাই ট্রাকের সংঘর্ষ,আহত ৭
-
বাপ্পী দেব
- আপডেটের সময়: ০৮:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- ৯৫ নিউজ ভিউ
ট্যাগ :
জনপ্রিয় খবর










