Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার শহরে দেয়াল ঘড়ির গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলাল কর্মী-সমর্থকদের নিয়ে মৌলভীবাজার জেলা শহরে গণসংযোগ করেছেন। এ সময় ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান কামালী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে আহমদ বিলালের প্রতি সমর্থন জানান এবং গণসংযোগে তাঁর সঙ্গে নেতৃত্ব দেন।

শনিবার (২৪ জানুয়ারী) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক ও শাহ মোস্তফা রহ. সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা রহ. সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

খেলাফত মজলিসের সহস্রাধিক নেতাকর্মী সহ ১০ দলীয় জোটভুক্ত নেতাকর্মীর অংশগ্রহণে গণসংযোগে রাস্তার দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠান, চলাচলকারী রিকশাচালক, ভ্যানচালক, গাড়িচালক ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। কর্মসূচি চলাকালে আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে আহমদ বিলাল আশাবাদ ব্যক্ত করে বলেন, ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামী, ছাত্রশিবির সহ সব শরিক দলের নেতাকর্মীরা শতভাগ ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে থাকবেন। জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের সাবেক আমির আব্দুল মান্নান সহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলে তিনি প্রত্যাশা করছেন। এসময় তিনি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমদ বিলাল বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ি-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চার লেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মানুষের চাহিদাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে ধরা হবে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার′

.copy_right_section { display: none; }

মৌলভীবাজার শহরে দেয়াল ঘড়ির গণসংযোগ

আপডেটের সময়: ০৮:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬