সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা উপজেলা রোগী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টির সঞ্চালনায় সভায় দক্ষিণ সুরমা উপজেলা রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী জাহাঙ্গীর আলম মুসিক, কোষাধ্যক্ষ সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য হাজী আছাদ উদ্দিন, মাওলানা জাহিদ আহমদ, জুলহু মিয়া চৌধুরী, শামসুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
সালেহ আহমদ (স'লিপক) 









