মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শহরশ্রী বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সুফি মিয়ার সভাপতিত্বে এবং সমিতির সদস্য মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মো. মছদ্দর আলী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক শেখ সবুজ আলম।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, জেলা সমবায় কর্মকর্তা মুশাহিদুর রেজা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, মির্জাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর নূর, ভাঙ্গোয়াছড়া সমিতির সাবেক সভাপতি মৌলানা ফজলুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ২০০২ সালে ৭টি গ্রাম নিয়ে গঠিত হয়। বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা ৯৭৯ জন। এর মধ্যে নারী সদস্য ৩৯৩ জন এবং পুরুষ সদস্য ৫৮৬ জন।
সমিতির কার্যক্রমের আওতায় পরিবহন খাত, সিএনজি চালিত অটো, সবজি উৎপাদন, ধান বীজ, গবাদি পশু খামার, পান উৎপাদন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, নার্সারি, কৃষি যন্ত্রপাতি, কারিগরি ও দক্ষতা উন্নয়নসহ মোট ৭৭৫টি খাতে ১১ কোটি ৪০ লাখ ৮ হাজার ৪২৮ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে কৃষিপণ্যের ন্যায্য বাজার ও হিমাগার স্থাপন, নিজস্ব ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, সদস্যদের শতভাগ প্রশিক্ষণের আওতায় আনা, গবাদি পশু ও মৎস্য খামার স্থাপন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বৃক্ষরোপণ, কীটনাশকমুক্ত সবজি উৎপাদন, নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু, শিক্ষার মান উন্নয়ন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স ও আইটি সেবা চালুর পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্রেকিং নিউজ :
বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ও শীতবস্ত্র বিতরণ
-
মনজু বিজয় চৌধুরী
- আপডেটের সময়: ০৬:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১১১ নিউজ ভিউ
ট্যাগ :
জনপ্রিয় খবর











