Dhaka ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সদর–রাজনগরে ৮ দলীয় সমঝোতায় সম্ভাব্য প্রার্থী মাওলানা লুৎফর রহমান কামালী

  • মো: সাহাবুদ্দীন
  • আপডেটের সময়: ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ নিউজ ভিউ

২১ ডিসেম্বর রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনে রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুৎফর রহমান কামালী বলেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে সমমনা ৮ দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই আসন বণ্টন চূড়ান্ত হবে।

একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগেই ৩০০ প্রার্থী ঘোষণা করেছে এবং দলীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ওয়ান বক্স পলিসির আলোকে ৮ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং দীর্ঘদিনের মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মৌলভীবাজার সদর ও রাজনগর আসনে ৮ দলীয় সমঝোতার সমর্থন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। এসম তিনি আরও বলেন সংসদ সদস্য নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তা–ঘাট উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ, যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, অনিয়মমুক্ত স্থানীয় প্রশাসন গঠন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি দুর্নীতি,টেন্ডারবাজি, সন্ত্রাস, মাদক ও দালালির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

মৌলভীবাজার সদর–রাজনগরে ৮ দলীয় সমঝোতায় সম্ভাব্য প্রার্থী মাওলানা লুৎফর রহমান কামালী

আপডেটের সময়: ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫