Dhaka ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ইং উদযাপন

  • বাপ্পী দেব
  • আপডেটের সময়: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১১ নিউজ ভিউ

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রাতঃকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। সকালেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। তাঁর নেতৃত্বে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।

অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না।

এছাড়াও দিবসটির বিভিন্ন আয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সকলের সম্মিলিত অংশগ্রহণে মহান বিজয় দিবসের অনুষ্ঠানসমূহ শ্রীমঙ্গলে এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ইং উদযাপন

আপডেটের সময়: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫