Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের উলুয়াইলে আল-আমিনের বাড়িতে অগ্নিকান্ডে বোন নিহত: স্ত্রী পলাতক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১১০ নিউজ ভিউ

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইন গ্রামে গত ১৪ সেপ্টেম্বর আল আমিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে তার ছোটবোন তাহমিনা বেগম নিহত হন। অগ্নিকান্ডের পর থেকে আল-আমিনের স্ত্রী ফাইমা বেগম পলাতক রয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল ১৫ সেপ্টেম্বর আল-আমিন নিজে বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।

আল আমিনের দাবি, তার নিজ স্ত্রী ফাইমা বেগম বাড়িতে আগুন লাগান এবং বাড়ি থেকে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাপয়সা নিয়ে পালিয়ে যান। তিনি আরো বলেন, ফাইমা বেগমের সাথে শাশুড়ির (আমার মায়ের) প্রায় সময়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। এরই জের ধরে সে এসব পরিকল্পনা করেছে। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি। আশা করছি পুলিশ আমাদের ন্যায় বিচার করে দেবে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, আল-আমিনের বাড়ির ভবনে হঠাৎ আগুন লাগে। ঘরের ভিতর থেকে তাহমিনা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন তীব্র আকারে ছড়িয়ে পড়ায় ঘরের ভিতরে কেউ ঢুকতে পারেননি। খবর পেয়ে মৌলভীবাজার সদর ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও ঘরের ভিতরে থাকা তাহমিনা বেগমকে বাঁচানো যায় নি।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনতে আমাদের টিম মাঠে কাজ করছে।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

মৌলভীবাজারের উলুয়াইলে আল-আমিনের বাড়িতে অগ্নিকান্ডে বোন নিহত: স্ত্রী পলাতক

আপডেটের সময়: ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪