Dhaka ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের পথে তামিম মৃধা, যা বললেন রিজিকের প্রশ্নে

  • বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: ০৮:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৩ নিউজ ভিউ

অভিনয় ছেড়ে এখন ধর্মে মন দিয়েছেন এক সময়ের জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা হিসেবে পরিচিত তামিম মৃধা। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও।

এছাড়া প্রায়ই ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে দেখা যাচ্ছে তাকে।

সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান।

সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি- এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’

সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।

ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করলেও তামিমকে আর অভিনয়ে দেখা যায়নি। ইসলামী জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন তিনি।

Author

ট্যাগ :

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

.copy_right_section { display: none; }

ধর্মের পথে তামিম মৃধা, যা বললেন রিজিকের প্রশ্নে

আপডেটের সময়: ০৮:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫