Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বোনকে উত্যক্তের জেরে লিটন হত্যা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০১:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৮ নিউজ ভিউ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় তিনি হত্যার দায় স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

তিনি জানান, রবিবার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি টিম। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্যক্ত করতো। এ ছাড়া এলাকায় বখাটেপনা ও চুরিচামারির সঙ্গেও জড়িত ছিলো লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জন মিলে তাকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

Author

ট্যাগ :

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

.copy_right_section { display: none; }

মৌলভীবাজারে বোনকে উত্যক্তের জেরে লিটন হত্যা

আপডেটের সময়: ০১:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫