Dhaka ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ

ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আহমেদ সাজ্জাদ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি এর মোর্শেদ আলম।

সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া গাড়ি থামানো যাবে না, গতি সীমা লঙ্ঘন করা যাবে না। ওভারটেক করতে হলে অবশ্যই সতর্ক হতে হবে। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান—একজন চালকের ওপর অনেক জীবনের নিরাপত্তা নির্ভর করে। বিআরটিএ কখনোই কোনো অদক্ষ চালকের হাতে ড্রাইভিং লাইসেন্স দেয় না। পেশাগতভাবে গাড়ি চালাতে হলে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে লাইসেন্স গ্রহণ করতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মুরাদে আলম, পুলিশ পরিদর্শক মো. কামরুল হাসান ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলসহ আরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Author

ট্যাগ :
.copy_right_section { display: none; }

চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আপডেটের সময়: ০২:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫